Home » Education » "আমি জানি না" এর পরিবর্তে কী বলা উচিত? # What to Say Instead of “I Don't Know” # Bangla to English

"আমি জানি না" এর পরিবর্তে কী বলা উচিত? # What to Say Instead of “I Don't Know” # Bangla to English

Written By Bangla to English Speaking Course on Thursday, Jan 10, 2019 | 02:26 PM

 
আমরা অনেক সময় বলে থাকি –I don’t know মানে "আমি জানি না" কথাটি। যখন কেউ আমাকে কিছু প্রশ্ন করে থাকে আর তার উত্তর না জানা থাকলে আমরা বলি- I don’t know বা "আমি জানি না"। তো বার বার এই কথাটি না বলে আমরা বলতে পারি একটু অন্য ভাবে। তাতে আমাদের ইংরেজিটা শুনতে বা বলতে অনেক স্মার্ট লাগবে। তাই আজকে আমি কিছু বাক্য বা Phrase শেখাবো যেগুলি I don’t know এর পরিবর্তে ব্যবহার করা হয়। আর এগুলি আমাদের শেখা উচিত। Beats me. এই কথাটা ব্যবহার করা হয় to not understand মানে “বুঝতে পারছি না”, বা To not know মানে “জানি না” এই অর্থে। “বুঝতে পারছি না” বা “জানি না” এই অর্থে beats me কথাটি ব্যবহার করা হয়। যেমন উদাহারন হিসাবে বলা যায়- ‘Why did he do such a stupid thing?’ ‘It beats me’. সে এমন বোকার মত জিনিস কেন করল? বুঝতে পারছি না। "It beats me how they finished before us." আমি বুঝতে পারছি না কিভাবে তারা আমাদের আগে শেষ করল। Search me. এটার মানে “আমাকে অনুসন্ধান করুন” নয়। এটা কথাটি ব্যবহার করা হয় তখন যখন আমি কোন একটি প্রশ্নের উত্তর জানি না বোঝাতে। এক কথায় Search me মানে হল - I don't know. "Where's Jack?" "Search me!" ইংরাজি শেখার জন্য আরও কিছু ভিডিওঃ ইংরাজি শিখুন খুব সহজে। ইংরাজিতে ভয় আর নয়! Follow me on Facebook https://www.facebook.com/B2ESC Watch my YouTube channel: https://www.youtube.com/c/BanglatoEnglishSpeakingCourse Subscribe My Channel"Bangla to English speaking course" https://goo.gl/sZwqSz Follow me on Google+ https://goo.gl/TEjgGM Visit My Blog for more Bengali to English tutorials: https://english-bengali.blogspot.in