Home » News & Politics » উদ্বোধনের অপেক্ষায় এশিয়ার সবচেয়ে নান্দনিক সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল

উদ্বোধনের অপেক্ষায় এশিয়ার সবচেয়ে নান্দনিক সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল

Written By sn বিনোদন on Monday, Sep 12, 2022 | 07:13 AM

 
সিলেটে ৬৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপত্যের আধুনিক বাস টার্মিনাল। সর্বাধুনিক এ টার্মিনালের উদ্বোধন হবে শিগগিরই। ওই বাস টার্মিনালে কারুকার্যময় লাল ইটের দেয়াল, ইট রঙের স্টিলের ছাউনি রয়েছে। এ ছাড়া নানান সুযোগ-সুবিধা নিয়ে সিলেটে নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনালটি। নগরীর কদমতলি এলাকায় পুরোনো টার্মিনাল এলাকাতেই আট একর জায়গা নিয়ে নির্মিত টার্মিনালের কাজ এ মাসেই শেষ হবে বলে জানা গেছে।