Home » News & Politics » দেখুন ঢাকার ২০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন Who is the candidate of Awami League's 20

দেখুন ঢাকার ২০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন Who is the candidate of Awami League's 20

Written By Bangladesh topnews on Wednesday, Jul 26, 2017 | 09:05 AM

 
দেখুন ঢাকার ২০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন, Who is the candidate of Awami League's 20 seats in Dhaka, বিভিন্ন সুত্রে ও ঢাকার আসনগুলোর মাঠপর্যায়ের তথ্যানুয়ায়ী বেশকিছু আসনে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। পরিবর্তনের আশায় প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থীও কাজ করছেন। ক্লিন ইমেজ ও নেতাকর্মী, এলাকায় গ্রহণযোগ্যতা আছে এবং শক্তিশালী প্রতিদ্ধন্ধিতার বিপরীতে জয়ী হয়ে আসতে পারবেন এমন প্রার্থী দেয়া হবে বলেও জানা গেছে।ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির নেতা সালমা ইসলাম। গত নির্বাচনে আসনটি উš§ুক্ত ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান খানকে পরাজিত করে সালমা ইসলাম নির্বাচিত হয়েছেন। এবারও এ আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়ার কথা ভাবছে। এবার আর জাতীয় পার্টিকে ছাড় দিতে চায় না তারা। এখানে প্রার্থী হিসেবে আবদুল মান্নান খানের পাশাপাশি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নাম আলোচনায় আসছে। ঢাকা-২ (কেরানীগঞ্জ-কামরাঙ্গীরচর) আসনে পরিবর্তনের আশায় এরই মধ্যে এ মাঠে কাজ শুরু করে দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগ সভাপতি শাহিন আহমেদ।ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে এবার জাতীয় পার্টিকে ছাড় না-ও দিতে পারে আওয়ামী লীগ। এ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা। গতবারের ছেড়ে দেয়া আসনে আবারও মনোনয়ন চাইবেন সাবেক এমপি ও বর্তমানে সংরক্ষিত আসনের এমপি সানজিদা খানম। ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনের বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লা। তিনিও মাঠে থাকতে পারেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি না থাকলে সেক্ষেত্রে তার ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল কাজ করছেন। এর পাশাপাশি মাঠে হারুন উর রশীদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনুর নামও শোনা যাচ্ছে।ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি) আসনে দলীয় প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ। বর্তমান এমপি জাতীয় পার্টির নেতা ফিরোজ রশিদ। এ আসনে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আহসান হাবিব মোল্লার নাম আলোচনায় রয়েছে।