গত দুই দিন মুক্তামণির জ্বর ছিল। আজ বৃহস্পতিবার জ্বর তেমন নেই। এতে মেজাজটাও ভালো মুক্তামণির। নিজেই জানাল, ভবিষ্যতে সে ডাক্তার হবে। ভুল বা অপচিকিৎসায় আর যেন কেউ তার মতো যন্ত্রণা ভোগ না করে। সে সোজাসাপটা জানিয়ে দিল, চিকিৎসক হবে এবং যে রোগীকে ভালো করতে পারবে না, তাকে অন্য ভালো চিকিৎসকের কাছে পাঠিয়ে দেবে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কেবিনে কথা হয় বিরল চর্মরোগে আক্রান্ত মুক্তামণির সঙ্গে। সে শুয়ে আছে, পাশে বসে মা আসমা খাতুন মুক্তামণির ফুলে কোলবালিশের মতো হয়ে যাওয়া হাতে একটু একটু চাপ দিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আসমা খাতুন জানালেন, মেয়ের হাতে প্রচণ্ড যন্ত্রণা হয়। দিনে দুবার দুই থেকে আড়াই ঘণ্টা এভাবে হাত বুলিয়ে দিতে হয়। তারপর আস্তে আস্তে মেয়ে ঘুমায়। বাড়িতে থাকা অবস্থায় নিয়ম করে হাতে বসা সাদা সাদা পোকা মারতে হতো। এখন হাত ব্যান্ডেজ করে রাখায় তা করতে হয় না, আর হাত থেকে দুর্গন্ধও বের হয় না। কিন্তু ভেতরের যন্ত্রণাটা আছে।
জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে মুক্তামণির ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। মুক্তামণি বিছানাবন্দী হয়ে পড়ে। সাতক্ষীরা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় নানান চিকিৎসা চলে তার। তবে ভালো হয়নি বা ভালো হবে, সে কথা কেউ কখনো বলেননি।
সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের দুই মেয়ে হীরামণি ও মুক্তামণি। তারা যমজ দুই বোন। হীরামণি সম্পূর্ণ সুস্থ থাকলেও মুক্তামণি বিরল রোগে আক্রান্ত। হীরামণি এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে। মুক্তামণি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির বই এনেছিল, কিন্তু তার আর স্কুলে যাওয়া হয়নি।
১২ বছর বয়সী মুক্তামণির মেজাজ ভালো থাকায় আজ কথা বলতে রাজি হলো। এর আগে দুই দিন কেবিনে গেলে সে প্রতিবেদকের সঙ্গে কথা বলেনি। মাথার কাছে বালিশের নিচ থেকে ছোট একটি মুঠোফোন বের করে জানাল, সে তার বাবাকে বলবে তাকে একটি ‘টাচ ফোন’ কিনে দিতে। বাবা বাইরে থাকলে কী কী খাবার খেতে মন চায় তা সে বাবাকে ছোট ফোনটা থেকে জানায়। এখন আর ফোনটি ভালো লাগছে না। কথার ফাঁকে নেলপোলিশ লাগাল নিজের হাত ও পায়ের নখে। অন্য কেউ দিয়ে দিলে তা তার পছন্দ হয় না। এ কাজে নেলপোলিশ এগিয়ে দিয়ে সাহায্য করে তার বোন হীরামণি।
একটু পরপর লিকলিকে বাম হাত দেখিয়ে মুক্তামণি বলতে থাকে, ‘ওই যে দেখেন আমার পা, আগে হাতও অমন সুন্দর, ফরসা ছিল। এখন দেখেন কেমন কালো হয়ে গেছে।’
পাশ থেকে মা বলেন, মুক্তামণির শরীরে রক্ত দেওয়া হয়েছে। শরীরে র্যাশ দেখা দিয়েছে। তারপর থেকেই মেয়ের মন খারাপ।
ছবি তুলতেও রাজি হলো মুক্তামণি। হাসতে বললে একটু হাসেও। দাঁতগুলো বের করে হাসতে বললে জানিয়ে দিল, সে তা করবে না। কারণ, তার মনে হয়েছে তার দাঁতগুলো সমান না, একটু উঁচু-নিচু আছে। মেয়ের মুখের কথা শুনে ও হাসি দেখে বিছানায় বসে মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেনও হাসছিলেন।
কিছুক্ষণ কথা বলার পর মুক্তামণি প্রতিবেদককে বলে, ‘আইজ কিন্তু ম্যালা কথা কইছি। এখন আমি ঘুমাব।’
বার্ন ইউনিটের চিকিৎসকেরা এখনো মুক্তামণির রোগ শনাক্ত করতে পারেননি। তাই প্রতিদিনই চলছে মুক্তামণির নানান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ব্যাপক আলোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।
বেলা তিনটার দিকে মুক্তামণিকে কেবিনে দেখতে আসেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি মুক্তামণিকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে বললেন। মুক্তামণি মাথা নেড়ে সায় দিল।
সামন্ত লাল সেন জানালেন, মুক্তামণির জন্য গঠিত সাত সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডে আরও দুজন সদস্য যোগ হয়েছে। মুক্তামণির শারীরিক অবস্থা এখনো দুর্বল। আগামী সপ্তাহে বায়োপসি করা হবে। তারপরই তার রোগটি শনাক্ত হতে পারে। মুক্তামণির বেলায় এখন বলা যাবে না, ও একদম ভালো আছে। নানান উপসর্গ দেখা দেবে। তবে বলা যায়, আগের চেয়ে একটু ভালো আছে।
Please make sure to subscribe our this official YouTube Channel Prothom Alo: https://bit.ly/2PH55yL and Turn the Notification bell icon 🔔 ON for latest video updates!
আইজ কিন্তু ম্যালা কথা কইছি : মুক্তামণি | Prothom Alo
---------------------------------------
Our other YouTube channels:
Prothom Alo News: https://bit.ly/2r8EjVP
ProCric: https://bit.ly/2JLHyJd
Prothom Alo Recipes: https://bit.ly/32bkytF
Prothom Alo Beauty & Style: https://bit.ly/34kGuno
---------------------------------------
👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, Like stay with us.
#ProthomAlo
#ProthomAloNews
---------------------------------------
Also Find us
Official site: http://www.prothom-alo.com/
Facebook Page: https://www.facebook.com/DailyProthomAlo
Twitter Official: https://twitter.com/ProthomAlo
Pinterest: https://www.pinterest.com/ProthomAlo/
Instagram : https://www.instagram.com/prothomalo/
---------------------------------------
ANTI-PIRACY WARNING
---------------------------------------
This content's Copyright is reserved for Prothom Alo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.
---------------------------------------